করোনা : চুয়াডাঙ্গা আওয়ামী লীগ নেতার মৃত্যু

করোনা : চুয়াডাঙ্গা আওয়ামী লীগ নেতার মৃত্যু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ । আপডেট : ০৯:১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্নার (৬৩) মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই ) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোশেলন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষিয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, গত কয়েকদিন আগে ফেরদৌস আরা সুন্নার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। সেসময় তার নমুনা সংগ্রহ করা হয়। গত মঙ্গলবার তার করোনা শনাক্ত হয়। এর পর থেকে বাড়িতে আইসোলেশনে ছিলেন। বুধবার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে শহরের জান্নাতুল মওলা কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading