নমুনা পরীক্ষা ১২৮৮৯: নতুন শনাক্ত ২৭৩৩, মৃত্যু ৩৯
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

