রূপালী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ । আপডেট : ১৪:৫০
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ০৫ পয়সা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ আগস্ট।

