কৃষিক্ষেত্রে ‘আমূল’ পরিবর্তন আসবে, মন্ত্রীর আশাবাদ

কৃষিক্ষেত্রে ‘আমূল’ পরিবর্তন আসবে, মন্ত্রীর আশাবাদ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ২১:৪৫

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষির যান্ত্রিকীকরণে সরকারের দেয়া অর্থ যথাযথভাবে ব্যয় হলে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি তৈরিতে গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কৃষককে কৃষিকাজ করে লাভবান হতে হলে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমাতে হবে এবং স্বল্প সময়ে ও স্বল্প জমিতে বেশি ফসল ফলাতে হবে।

উৎপাদিত কৃষিপণ্যের অপচয়রোধ করার কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী আরো বলেন, এসকল বিষয় বিবেচনায় নিয়েই কৃষির যান্ত্রিকীকরণে সরকার তিন হাজার ২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। এ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে কৃষিক্ষেত্রে আমুল পরিবর্তন আসবে। ড. আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

কৃষিসচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (গবেষনা) কমলারঞ্জন দাশ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইকবাল আখতার মিয়া, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থার উর্ধ্বতন কৃষি প্রকৌশলীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading