স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ০৯:২৫

স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাত নিয়ে দুর্নীতিবাজদের ক্ষমা করা হবে না।

তিনি বলেন, ‘যে দুইটি প্রতিষ্ঠান (জেকেজি ও রিজেন্ট হাসপাতাল) প্রতারণা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। কোনো দুর্নীতিবাজকে সরকার ক্ষমা করবে না।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়াপাড়া নিজ বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী তার প্রয়াত পিতা কর্নেল এম এ মালেকের ২০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোভিডের সময় বাংলাদেশের স্বাস্থ্য সেবা সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ভালো কাজ করছে। ‘এই করোনা দুযোর্গের সময় মানুষের সাথে যারা প্রতারণা করে মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলে তাদের সরকার মাফ করবে না।

এসময় স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্য সেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। আপনারা দেখছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরেও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজকেও সমালোচনা করা। এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই,’ বলেন তিনি। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading