উচ্চগতি সম্পন্ন নতুন ৪ গাড়ি পেল কেএমপি

উচ্চগতি সম্পন্ন নতুন ৪ গাড়ি পেল কেএমপি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ০৮:৫৯

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বহরে যুক্ত হলো উচ্চগতি সম্পন্ন আন্তর্জাতিকমানের নতুন চারটি গাড়ি। নতুন চারটি পুলিশ সিডান ছাড়াও দুটি নতুন মাইক্রো-বাসও কেনা হয়েছে বলে জানা গেছে।

দ্রুতগতির এ যানগুলোর সাহায্যে খুলনা মহানগরীর আটটি থানা এলাকায় অপরাধ দমন, নিয়মিত টহল, জরুরি ও দ্রুত পরিষেবা নিশ্চিতের ক্ষেত্রে নতুনমাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেএমপি’র কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, আমরা এই যানবাহনগুলো শহরের বিভিন্ন এলাকায় টহল দেয়ার জন্য ব্যবহার করছি। পাশাপাশি যেকোনো সময় আমাদের কাছ থেকে সহায়তা চাইলে পুলিশি পরিষেবা নিশ্চিত করতে আমরা এই যানগুলো ব্যবহার করছি।

কেএমপি’র কার্যকারিতা আপডেট করা এবং পরিষেবাগুলো মানুষের দ্বারে পৌঁছে দেয়ার অংশ হিসেবে নিজস্ব উদ্যোগে গাড়িগুলো সাজানো হয়েছে বলে জানান তিনি। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading