করোনায় কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের মৃত্যু

করোনায় কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের মৃত্যু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৭:৪৩

কুষ্টিয়ার মিরপুরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হালসা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলীর (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

কলেজ শিক্ষক মোজাহার আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার মৃত দিদার আলী বিশ্বাসের ছেলে। তিনি হালসা আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

হালসা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক জুমারত আলী জানান, গত ১২ জুলাই কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা শনাক্ত হাওয়ার পর পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

ইউএনও লিংকন বিশ্বাস জানান, অধ্যাপক মোজাহার আলীর মরদেহ এখনও তার গ্রামের বাড়িতে পৌঁছায়নি। মরদেহ আসার পর স্বাস্থবিধি মেনে দাফন করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এস এম নুর উদ্দিন আল বাঁকী (৪৮) মারা গেছেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয়। কুষ্টিয়ায় এই প্রথম কোনও চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। ডাক্তার এস এম নুর উদ্দিন আল বাঁকির বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading