করোনায় কাস্টমস কর্মকর্তা’র মৃত্যু

করোনায় কাস্টমস কর্মকর্তা’র মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই, ২০২০ । আপডেট : ১০:৫৬

করোনার সঙ্গে ২৮ দিন যুদ্ধ করে শেষ পর্যন্ত মারা গেলেন সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) কবির শিকদার।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান। তিনি ঢাকা কাস্টম হাউসে কর্মরত ছিলেন।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মারুফ খান এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে কাস্টমস ও ভ্যাট বিভাগে করোনা আক্রান্ত হয়ে চার জন মারা গেলেন।

মারুফ খান বলেন, কবির শিকদারের আগে থেকে হার্ট, ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিল।

রোজার ঈদের আগে কবির শিকদার চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়েছিলেন। সেখান থেকে এসে কিছুদিন অফিস করেছেন। ওই সময় তার করোনার উপসর্গ দেখা দিলে আইসোলেশনে চলে যান। নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর থেকে তিনি বাসায় ছিলেন।

তিনি জানান, কবির শিকদারের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৯ জুন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’বার তাকে প্লাজমা দেওয়া হয়। প্লাজমা দেওয়ার পর শারীরিক কিছুটা উন্নতিও হয়। তবে সেখানকার ব্যয়সহ বেশ কিছু সমস্যার কারণে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। পরে অভিভাবকদের অনুমতি নিয়ে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading