কাশ্মিরে ইন্ডিয়ান বাহিনীর অভিযান, ৩ জন নিহত

কাশ্মিরে ইন্ডিয়ান বাহিনীর অভিযান, ৩ জন নিহত

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই, ২০২০ । আপডেট : ১০:৪০

জম্মু ও কাশ্মিরে ইন্ডিয়ান বাহিনীর ‘জঙ্গিবিরোধী’ অভিযানে তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

শনিবার (১৮ জুলাই) ভোরে সোপিয়ান জেলার আমশিপোরা গ্রামে এ অভিযান চালানো হয়।

ইন্ডিয়ান বাহিনীর দাবি, নিহতদের সবাই জঙ্গি ছিল এবং দুই পক্ষের বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে।

শনিবার আমশিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা, আধাসামরিক বাহিনী ও জম্মু কাশ্মির পুলিশ। ইন্ডিয়ান বাহিনীর দাবি, নির্ভরযোগ্য সূত্রে ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল তারা। তবে তল্লাশি অভিযান শুরু হতেই হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তখন তিনজন নিহত হয়।

কুলগ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়েশ ই মোহাম্মদ এর শীর্ষ কমান্ডারসহ তিনজন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় এ বন্দুকযুদ্ধ হয়। জয়েশ ই মোহাম্মদের ওই নেতা আইইডি বিশেষজ্ঞ ছিলেন বলে দাবি ইন্ডিয়ান নিরপত্তা বাহিনীর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading