উত্তররের ৮ জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ২১:০০
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জসহ উত্তরের ৮ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এসব জেলাসমূহ হচ্ছে- সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ।
অপরদিকে, দেশে মধ্যাঞ্চলের জেলা- মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির স্থিতিশীল থাকতে পারে আগামী ২৪ ঘণ্টায়। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বভাসে বলা হয়।
শনিবার (১৮ জুলাই) আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি সমতল হ্রাস শুরু করতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় পুরাতন ব্রহ্মপুত্র নদী জামালপুর পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
সারাদেশে পর্যবেক্ষণাধীণ ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪১টির, হ্রাস পেয়েছে ৫৯ টির, অপরিবর্তিত রয়েছে ১টির এবং বিপদসীমার উপরে রয়েছে ২২টির।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুনামগঞ্জে ৯০ মিলিমিটার এবং লরের গড়ে ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সূত্র: বাসস। (ফাইল ছবি)

