এবি ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৩:০৫
বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির এজিএম আগামী ২ সেপ্টেম্বর বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি পর্ষদ সভায় ২২ সেপ্টেম্বর এজিএমের তারিখ ঘোষণা করেছিল।
৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

