প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশি গাছ লাগাতে হবে: কৃষিমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশি গাছ লাগাতে হবে: কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ২১:৪৫

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে এ ঝুঁকি আরো বেড়েছে। সেজন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও সবুজ-শ্যামল বাংলাদেশকে সত্যিকার অর্থে সবুজ-শ্যামল রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। কৃষিমন্ত্রী রবিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন চত্বরে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন। এবছরও তিনি সকলকে দেশিয় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগাতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। পরে মন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউটশন চত্বরে একটি গাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সারা দেশে ৩ লাখ বৃক্ষরোপণ করবে। এসময় বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম, কৃষিবিদ ইনস্টিটিউটশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমানসহ বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading