১০০০ টাকার নতুন নোট

১০০০ টাকার নতুন নোট

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ২০:২০

নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় ও নোট জালকরণ প্রতিরোধে রং পরিবর্তনশীল ‘হলোগ্রাফিক’ নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৬০ মিমি/৭০ মিমি পরিমাপের ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এই নোট ইস্যু করেছে, যা দ্রুতই বাজারে পাওয়া হবে।

সোমবার (২০ জুলাই) হতে নতুন নোট কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন নিরাপত্তা সুতাটি ইতিপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর, যা নোট জালকরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

নতুন প্রচলিত নোটটিতে বিদ্যমান ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং এবং ডিজাইন অপরিবর্তিত রেখে শুধুমাত্র নোটের সম্মুখভাগে বামপাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading