তিন ম্যাচে পয়েন্ট খুইয়ে এবার জয়ে ফিরল জুভেন্টাস

তিন ম্যাচে পয়েন্ট খুইয়ে এবার জয়ে ফিরল জুভেন্টাস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ০৯:৪৫

টানা তিন ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর অবশেষে জয়ের ধারায় ফিরল তুরিনের বুড়িরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে টানা নবমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরার অপেক্ষায় মাওরিসিও সারির দল জুভেন্টাস।

এসি মিলানের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও দ্রুত চার গোল খেয়ে হেরেছিল জুভেন্টাস। পরের দুই রাউন্ডে আটালান্টা ও সাস্সুয়োলোর বিপক্ষে ড্র করে মাওরিসিও সাররির দল। অবশেষে রোনালদোর জোড়া গোলে স্বস্তি আসে জুভেন্টাস শিবিরে। লাৎসিওর একমাত্র গোলদাতা চিরো ইম্মোবিলে।

প্রথমার্ধ ভাল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের কাছাকাছি গিয়েছিলেন রোনালদো। লাৎসিও অবশ্য এরপর আর রোনালদোকে আটকাতে পারেনি। ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে দলকে ১-০ গোলের লিড এনে দেন রোনালদো। এর তিন মিনিট পর আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার পাসে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

ম্যাচের ৮১ মিনিটে লাৎসিও’র পক্ষে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন চিরো ইম্মোবিল। ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৫ ড্রয়ে জুভেন্টাসের অবস্থান সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading