চট্টগ্রামে করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ১১:১০

চট্টগ্রাম বন্দর হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ডা. নজরুল হক (৬২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিএমএ চট্টগ্রামের প্রেসিডেন্ট ডা. মজিবুল হক এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের ছাত্র ছিলেন ডা. নজরুল হক।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ডা. নজরুল হককে নিয়ে করোনায় দেশে এ পর্যন্ত ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে আরও ১০ চিকিৎসক মারা গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading