পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উত্থান

পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উত্থান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৫৯

মঙ্গলবার (২১ জুলাই) সপ্তাহের ৩য় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ৩৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৭৯টির। দিনটিতে ডিএসইতে ২৫২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ৪১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ২৪০ কোটি ৪৭ লাখ টাকার।

অপবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬২০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ৩১টির। আর ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading