উন্নয়নের নমুনা রাজধানীর জলাবদ্ধতা: রিজভী

উন্নয়নের নমুনা রাজধানীর জলাবদ্ধতা: রিজভী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ১৯:৩৮

দুদিনের বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতাই সরকারের উন্নয়নের নমুনা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে উন্নয়নের নমুনা দেখুন। তারা ফ্লাইওভার দেখিয়েছে। উন্নয়নের নানা মডেল, নানা কল্পকাহিনী শুনে শুনে আমরা একেবারে অস্থির হয়ে গেছি। কোথায় উন্নয়ন? দুদিনের বৃষ্টিতে ঢাকায় কোথাও চলাচল করা যায় না।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনে স্কাউট ভবনে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

দুদিনের বৃষ্টিতে ঢাকার সব পথ-ঘাট সব ডুবে গেছে উল্লেখ করে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা রিজভী বলেন, ‘গাড়িতে করে বাসা পর্যন্ত যেতে এক কোমর পানি ডিঙিয়ে যেতে হচ্ছে। গোটা ঢাকা মহানগরীর মানুষজন জলাবদ্ধতার ভয়ংকর দুর্ভোগের মধ্যে পড়েছে। তিনি বলেন, একটা ভালো হাসপাতাল নির্মাণ করা, ভালো স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনও ভূমিকা এই সরকার রাখেনি। কারণ, এখানে তো বেশি টাকা পকেটে রাখা যাবে না।’

সত্য কথা বললে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, তারা যে অন্যায়, অনাচার ও দুর্নীতি করছে সে জন্য সারাক্ষণ ভয় থাকে। দুই-একটা সাহেদকে ধরে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা। কত যে সাহেদ, কত সাবরিনা এই সমাজের মধ্যে তৈরি হচ্ছে তা অজানাই থেকে যাচ্ছে।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, কৃষক দলের নেতা মাইনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা মাওলানা মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading