ঝিনাইদহে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচ উদ্বোধন

ঝিনাইদহে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচ উদ্বোধন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ২০:২২

ঝিনাইদহ প্রতিনিধি: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর শততমজন্মবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে জেলা পুলিশ সুপার। মঙ্গলবার (২১ জুলাই) সদর থানার চত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম)।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার ওসি তদন্ত এমদাদুল হক, ওসি অপারেশন আবুল খায়েরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানা চত্বরে ৫০টি ফলজ ও বনজ গাছের চারারোপণ করা হয়। আগামী ১ মাসে জেলার ৬ থানা এলাকায় আরও ৫ হাজার গাছের চারারোপণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading