করোনা: লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের মৃত্যু

করোনা: লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের মৃত্যু

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১০:০৭

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্ত্রীসহ গত ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading