জনসাধারণের আর্থিক সক্ষমতা বিবেচনায় মফস্বলেও সিনেপ্লেক্স চান শিল্পমন্ত্রী

জনসাধারণের আর্থিক সক্ষমতা বিবেচনায় মফস্বলেও সিনেপ্লেক্স চান শিল্পমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ০৯:৩৫

দেশের সকল জেলা ও মফস্বল শহরে সুনির্দিষ্ট প্যাটার্নের সিনেপ্লেক্স নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনা করে দেশের প্রতিটি জেলা শহরের পাশাপাশি মফস্বলে সুনির্দিষ্ট প্যাটার্নের সিনেপ্লেক্স নির্মাণ করতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিন্টুরোডে তাঁর সরকারি বাসভবনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক – পরিবেশক সমিতির নেতাদের সাথে এক বৈঠকে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

তিনি এসময় উল্লেখ করেন,বাঙালি সংস্কৃতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি গ্রামীণ-জনপদের মানুষের নির্মল বিনোদনের ধারা অব্যাহত রাখতেই প্রয়োজন সিনেমা হলের।

এ ছাড়াও শিল্পমন্ত্রী মনে-প্রাণে বিশ্বাস করেন, সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে যুবসমাজকে মাদক, জুয়া, সন্ত্রাস, অনৈতিক-কর্মকান্ড ও জঙ্গিবাদের করাল গ্রাস থেকে মুক্ত রাখা সম্ভব।

তিনি দেশের সব-জেলা শহরে একই প্যাটার্নের এবং মফস্বলের জন্য একই-মডেলের লো-কস্ট স্টিল-স্ট্রাকচারের সিনেপ্লেক্স নির্মাণের প্রকল্প গ্রহণ করার জন্য চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সমিতির নেতাদের পরামর্শ দেন। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা করা হবে বলেও মন্ত্রী জানান। খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading