রবিবার স্পট মার্কেটে যাচ্ছে সাউথইস্ট ব্যাংক
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১৪:২১
রবিবার (২৬ জুলাই) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৮ জুলাই, মঙ্গলবার কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ২৬ ও ২৭ জুলাই স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।
আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৮ জুলাই লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

