শপথ নিয়েছেন নতুন ২ সংসদ সদস্য
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১৯:৪৫
একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য বেগম সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের নির্বাচিত মো. শাহীন চাকলাদার শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং মো. নাসির উদ্দিন এমপি উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তারা উভয়ই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন উপনির্বাচনে।

