মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান আর নেই
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট: ১১:২০
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের বাবা ও মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
মিয়াজ উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মিয়াজ উদ্দিন মাদারীপুর জেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান। তিনি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

