নমুনা পরীক্ষা ১২০২৭: নতুন শনাক্ত ২৫৪৮, মৃত্যু ৩৫
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৪:৩৮
গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ২৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২ হাজার ৫৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন এবং আক্রান্তদের মধ্যে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে।
শক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা এ তথ্য জানান।
একই সঙ্গে তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৯১ হাজার ৩৪টি, মোট করোনা আক্রান্ত বা কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। আক্রান্তদের মধ্যে শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন এবং
মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৮৩৬ জনের।

