নমুনা পরীক্ষা ১০৪৪৬: নতুন শনাক্ত ২৫২০, মৃত্যু ৩৮, সুস্থ ১১১৪
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৪:৪০
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন এবং
মৃত্যু হয়েছে ৩৮ জনের।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
তিনি আরও জানান, এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ১ হাজার ৪৮০টি। এর মধ্যে করোনা বা কভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন মোট ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। আক্রান্তদের মধ্যে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ লাখ ২২ হাজার ৯০ জন এবং মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৪ জনের।

