সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে ইসলামী ব্যাংক

সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে ইসলামী ব্যাংক

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৪:‌৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৯ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১কোটি ৮৭ লাখ ৩১ হাজার ২০০ টাকা।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। কোম্পানিটির দর কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৭৭ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ লাখ ৪১ হাজার ৮০০ টাকা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের দর কমেছে ৭ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ৬ দশমিক ৫৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ৫ দশমিক ৪৩ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ শতাংশ, অগ্রণী ইনস্যুরেন্সের ৪ দশমিক ৮৮ শতাংশ, যমুনা ব্যাংকের ৪ দশমিক ৭৬ শতাংশ এবং আইবিবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ডের ৪ দশমিক ৫৫ শতাংশ দাম কমেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading