রিজেন্ট হাসপাতালের এমডি গ্রেপ্তার

রিজেন্ট হাসপাতালের এমডি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৫:‌১০

মেট্রো রেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিককে করোনাভাইরাসের ভুয়া সনদ দেওয়ার অভিযোগে ভিন্ন এক মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান উত্তরা পশ্চিম থানার ওসি তপন কুমার সাহা।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমকে ওসি তপন বলেন, কোভিড-১৯ এর ভুয়া সনদ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও এমডি মিজানুরসহ কয়েকজনের বিরুদ্ধে ২০ জুলাই মেট্রো রেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করিম মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, মেট্রো রেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষা করে রিজেন্ট হাসপাতাল। প্রতিজনের পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার করে টাকা নেওয়া হয়। কিন্তু টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য মিজানুরকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন বরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

উত্তরার ওসি জানান, এর আগে গত ৬ ও ৭ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর সাহেদসহ ১৭ জনকে আসামি করে প্রতারণার যে মামলা করা হয়েছিল সে মামলায় মিজানুর রহমানের নাম ছিল না। তবে ওই মামলার আসামি রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে র‌্যাব ইতিমধ্যে গাজীপুরে থেকে আগেই গ্রেপ্তার করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading