পরিবারসহ চবি ভিসি’র করোনা জয়

পরিবারসহ চবি ভিসি’র করোনা জয়

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১১:‌৫০

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শিরীণ আখতার। শুক্রবার (২৪ জুলাই) রাতে এ তথ্য জানিয়েছেন
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এর আগে সোমবার (১৩ জুলাই) উপাচার্য করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ৪ দিন আগেই উপাচার্য ম্যামসহ তার পরিবারের সবাই করোনামুক্ত হয়েছেন। তবে তার স্বামীর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া অন্য সদস্যদের নিয়ে উপাচার্য বাসভবনে ফিরে এসেছেন। ওনারা আরো কিছুদিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

জানা গেছে, গত ১১ জুলাই উপাচার্যের নমুনা পরীক্ষার ফলাফলে তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনাভাইরাস শনাক্ত হয়। এসময় উপাচার্যের সঙ্গে তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফাও সিএমএইচে ভর্তি হন। মেয়ে ও তিন নাতি-নাতসহ উপাচার্য করোনা থেকে মুক্ত হলেও উপাচার্যের স্বামী মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে আছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading