নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শাহীন ইকবাল

নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শাহীন ইকবাল

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ২১:১৫

নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। শনিবার (২৫ জুলাই) নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার নিয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

আইএসপিআর জানায়, বিকালে নৌ সদর দপ্তরে দায়িত্বভার হস্তান্তর হয়। এ সময় নৌপ্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল কমান্ড হস্তান্তর গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আঞ্চলিক কমান্ডার, ডকইয়ার্ড শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছে সরকার। ২৫ জুলাই থেকে তিন বছরের জন্য তার এই নিয়োগ কার্যকর হবে বলে এক সপ্তাহ আগে এক প্রজ্ঞাপনে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তিনি অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। আওরঙ্গজেব চৌধুরী শনিবার চাকরির মেয়াদ পূর্ণ করে অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading