কুমিল্লায় ট্রাক-লেগুনা সংঘর্ষ: নিহত ৪
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০। আপডেট ১৪:৫০
লবণ বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে কুমিল্লার বুড়িচংয়ে এক মহিলাসহ চারজন নিহত হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি হরিনধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের হরিণধরা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে কুমিল্লা ক্যান্টনম্যান্টগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে সিলেটগামী লবণবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। পরে কুমিল্লা ময়নামতি ক্লিনিকে এক মহিলার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও মরদেহ উদ্ধার করা হয়েছে।

