রাঙ্গাঁ বাদ, জাপার নতুন মহাসচিব বাবলু

রাঙ্গাঁ বাদ, জাপার নতুন মহাসচিব বাবলু

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ১৬:৪০

মশিউর রহমান রাঙ্গাঁকে বাদ দিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব করা হয়েছে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন। রবিবার (২৬ জুলাই) দুপুরে জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানান।

এর আগে ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জাপার মহাসচিব করা হয়েছিল মশিউর রহমান রাঙ্গাঁকে। তখন পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচএম এরশাদ রাঙ্গাঁকে দায়িত্ব দেন। ভাইয়ের মৃত্যুর পর দলের চেয়ানম্যান হন জিএম কাদের। এরশাদের মৃত্যুর একবছর পর দলের মহাসচিব পদে জাপায় নতুন নাম ঘোষণা এলো।

সূত্রমতে, সংসদীয় প্রধান বিরোধী দলটির ভেতরে বেশ টানাপোড়েন চলছে। এর মধ্যে মহাসচিব পদে এই পরিবর্তন জাপায় নতুন করে সঙ্কট তৈরি করবে কিনা তা দেখার অপেক্ষায় রাজনৈতিক সচেতনমহল।

তবে দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, জিএম কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দিয়েছেন। ২৬ জুলাই ২০২০ থেকে এই আদেশ কার্যকর হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading