‎আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

‎আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০০

আওয়ামী লীগ ভোটে না থাকা মানে নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন ‎জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।জি এম কাদের বলেন, বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকা মানে, সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, নির্বাচনকালীন সময় আমি নিরাপত্তা পেলেও আমার রাজনৈতিক দলের কর্মী ও ভোটাররা নিরাপদ নয়। সরকার একটি বিশেষ দলকে নির্বাচনে সুযোগ সুবিধা দিতে কাজ করছে।

যার দরুন এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থীদেরকে ভোটের মাঠে এখনও নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। এতে কমিশন নির্বাকার ভূমিকা পালন করছে।‎

তিনি আরও বলেন, একটি পক্ষ থেকে হ‍্যাাঁ ভোট দেয়ার জন‍্য জনগণকে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে হ‍্যাঁ ভোট পাস করলে, সংসদ সার্বভৌম স্বাধীন থাকবে না। তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি।

এছাড়াও এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের সাড়া মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। ‎

এছাড়াও জাপা চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিনত ক্রিকেট দিয়ে; সেই ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছি এই সরকার।

‎যশোরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাপা চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগ করলেই তাদের পরিবারকে মেরে ফেলা হবে এটা কখনো গ্রহণযোগ্য নয়।

এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের অভূতপূর্ব সারা মিলছে বলে দাবি করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading