চট্টগ্রামে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন

চট্টগ্রামে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১২:৫৮

চট্টগ্রামের কালুরঘাটে মেরিডিয়ান চিপসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে বিভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এর আগে ২০১১ সালের ২১ ডিসেম্বর এ কারখানায় আগুন লেগে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছিল। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading