২৮ চিকিৎসককে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন

২৮ চিকিৎসককে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৩৫

২৮ চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই চিকিৎসকদের সবাই ৩৯তম বিসিএসে নিয়োপ্রাপ্ত। এই ২৮ চিকিৎসকের মধ্যে ৯ জনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অন্যদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা এই বদলির নোটিশ জারি করে বলে সোমবার (২৭ জুলাই) জানা গেছে। এতে বলা হয়ছে, আগামীকাল মঙ্গলবার থেকে ওই চিকিৎসকেরা নতুন কর্মস্থলে যোগ দেবেন। বর্তমানে ওই চিকিৎসকদের মধ্যে ৯জন স্বাস্থ্য অধিদপ্তরে, একজন ঢাকার সিভিল সার্জন কার্যালয়ে ও ১৮ জন বসুন্ধরা আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading