ঝিনাইদহের নলডাঙ্গা ও ফুরসন্ধি ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরন

ঝিনাইদহের নলডাঙ্গা ও ফুরসন্ধি ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরন

খাইরুল ইসলাম নিরব। উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১১:৩৫

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে এ চাল বিতরণ করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল হাওলাদারসহ ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। সেসময় ইউনিয়নের ২১৩১ জন হত দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়ন পরিষদেও ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। চাল বিতরণ করেন ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল মালেক মিনা।

এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সেসময় ইউনিয়নের ১৫৯২ জন হত দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading