আইজিপি’র সঙ্গে ইন্ডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আইজিপি’র সঙ্গে ইন্ডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৭:৩০

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে আইজিপি এবং ইন্ডিয়ান হাইকমিশনার দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ ইন্ডিয়ান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading