রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ২১:৫৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। মঙ্গলবার (২৮ জুলাই) নতুন নৌবাহিনী প্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এ অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, সরকার সশস্ত্রবাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে । রাষ্ট্রপতি আশা করেন, নতুন প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক, প্রযুক্তিজ্ঞান সম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে ।

রিয়ার অ্যাডমিরাল শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে সরকার গত ১৮ জুলাই তাকে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেয়। গত সাত মাস ধরে নৌ সদরে সহকারী নৌ প্রধান (অপারেশান্স) হিসেবে দায়িত্ব পালন করে আসা শাহীন ইকবাল শনিবার তার নতুন দায়িত্বে যোগ দেন।

প্রেস সচিব জানান, নতুন নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading