হজের কার্যক্রম শুরু: মিনায় পৌঁছেছেন হাজিরা

হজের কার্যক্রম শুরু: মিনায় পৌঁছেছেন হাজিরা

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১০:২০

শুরু হলো হজের মূল কার্যক্রম। ২৯ জুলাই (বুধবার) হজের প্রথম দিন মক্কা থেকে ইহরাম বেধে ১০০০ হাজি ইতিমধ্যে মিনায় পৌঁছেছেন। খবর আরব নিউজ-এর।

নিয়ম অনুযায়ী পবিত্র নগরী মক্কা থেকে ৭ কিলোমিটার দূরে মিনায় এ দিন জোহরের আগেই হজে অংশগ্রহণকারীদের সবাইকে মিনায় পৌঁছানোর কথা। সেখানে তারা ৫ ওয়াক্ত (জোহর, আসর, মাগরিব, ইশা ও হজের দিন ফজর) নামাজ আদায় করবেন।

মহামারি করোনার মধ্য দিয়ে ব্যাপক স্বাস্থ্য সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে ১৪৪১ হিজরির পবিত্র হজ শুরু হলো। ইতিমধ্যে ১০০০ হজযাত্রী মিনায় পৌঁছেছেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় যথাযথ নিরাপত্তার মাধ্যমে হজে অংশগ্রহণকারীদের পবিত্র নগরী মক্কা থেকে মিনায় নেয়া হচ্ছে।

মিনায় গিয়ে অবস্থানকারী হজ পালনকারীরা বৃহস্পতিবার সকাল সকাল আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নেবে। সেখানে তারা সকাল থেকে দিনভর ইবাদত-বন্দেগি ও রোনাজারিতে সময় অতিবাহিত করবে। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারা।

মক্কা থেকে ৭ কিলোমিটার দূরে প্রায় ২৫ লাখ লোকের জন্য তাবু স্থাপিত শহর মিনায় এবার স্বল্প সংখ্যক হজপালনকারীরা অবস্থান নেবে। মহামারি করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে অল্প সংখ্যক লোক হজে অংশগ্রহণ করেছে।

আল-খালিজ টুডে ডটক ‘র খবরে জানা গেছে, হাজিদের উদ্দেশ্যে এ বছর (১৪৪১ হিজরি) হজের খুতবা ও দিকনির্দেশনা দেবেন শায়খ ড. আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়া। হজের দিন মসজিদে নামিরা মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ইমাদ বিন আলি ইসমাইল। তিনি মসজিদের হারামের নিয়মিত মুয়াজ্জিন।

৩০ জুলাই মোতাবেক ৯ জিলহজ ১৪৪১ হিজরি (বৃহস্পতিবার) ঐতিহাসিক আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে সৌদির স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার পর হজের খুতবা দেবেন। এ দিন সকাল থেকে হজপালনকারীরা মিনা থেকে তালবিয়া ও তাকবিরের সঙ্গে আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। এ ময়দানেই জোহর ও আসর নামাজ একত্রে আদায় করবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading