অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট-এর ১০ম এজিএম অনুষ্ঠিত

অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট-এর ১০ম এজিএম অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১০:৫৫

অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত্-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হোল্ডিং কোম্পানি অগ্রণী ব্যাংক লিমিটেড-এর প্রতিনিধি হিসাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কাশেম হুমায়ূন, কোম্পানির পরিচালক মিসেস মাহমুদা বেগম (অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), মোহম্মদ শামস্-উল ইসলাম (এমডি ও সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড), মোঃ আনিসুর রহমান (ডিএমডি, অগ্রণী ব্যাংক লিমিটেড), মৃত্যুঞ্জয় সাহা (যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়) এবং সিইও আহমদ ইয়ূসুফ আব্বাস অংশগ্রহণ করেন।

সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন কোম্পানি সচিব অরুন্ধতী মন্ডল। সভায় ৯ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ ও ২০১৯ খ্রিস্টাব্দের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading