ধামরাইয়ে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা আটক

ধামরাইয়ে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা আটক

সাদ্দাম হোসেন। উত্তরদক্ষিণ
সাভার: বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১১:১৫

ঢাকার ধামরাইয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। আটক ফরহাদ হোসেন (৪০) উপজেলার কালামপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে। তাকে মঙ্গলবার (২৮ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কালামপুরে নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে সৎ মেয়েকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিলেন ফরহাদ হোসেন। পরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পোশাক শ্রমিক মাকে জানায় এবং মায়ের সাহায্য নিয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সৎ বাবার বিরুদ্ধে মামলা করে। পরে পুলিশ কালামপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করে।

ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণকারীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading