টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুরে ভিজিডি ও ভিজিএফ এর চাল বিতরণ

টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুরে ভিজিডি ও ভিজিএফ এর চাল বিতরণ

হাফিজুর রহমান । উত্তরদক্ষিণ
টাঙ্গাইল: বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১১:২৫

টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের ১৫ শ’ অসহায় দরিদ্র পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হারুন অর রশিদ হীরা ।

এসময় ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নাহার লিনা বকল, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, পাইস্কা ইউপি চেয়ারম্যান আরিফ বজলু, পাইস্কা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

এছাড়া টাঙ্গাইলের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের ৩শ ২৩ জন পরিবারের মাঝে মঙ্গলবার ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন ও ট্যাগ অফিসার ধনবাড়ী উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম। এসময় ইউপি সচিব মিজানুর রহমান, ইউপি সদস্য আব্বাস আলী সহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ীতেও দরিদ্রদের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মধুপুরের শোলাকুড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার (২৭ জুলাই) ১৪৬৭ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধান মন্ত্রী’র দেওয়া ঈদ উপহার মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শোলাকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন। এসময় ট্যাগ অফিসার মধুপুর উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ওমর ফারুকসহ সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading