মাস্ক ব্যবহার না করায় লক্ষ্মীপুরে ৬৪০০ টাকা জরিমানা

মাস্ক ব্যবহার না করায় লক্ষ্মীপুরে ৬৪০০ টাকা জরিমানা

মো: আবদুল কাদের । উত্তরদক্ষিণ
লক্ষ্মীপুর: বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১২:০০

লক্ষ্মীপুরের জকসিন বাজারে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ৮ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সময় তিনটি কাপড়ের দোকান এবং দুইটি ফামের্সীতেও অভিযান পরিচালনা করা হয়। ১৩টি মামলায় মোট ৬ হাজার ৪ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ও মো. মকবুল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে লোকজনকে বাহিরে মাস্ক ব্যবহারের সরকারী বিধান থাকলেও কিছু লোকজন মাস্ক ছাড়া বাহিরে ঘোরাফেরা করায় ৮ জনকে জরিমানা করা হয়।

এছাড়া মুখে মাস্ক ব্যবহার না করে বেচা-বিক্রির দায়ে তিনটি কাপড়ের দোকান এবং অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে আরও দুইটি ওষুধের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading