পল্লবী থানায় বিস্ফোরণ, ৫ জন আহত

পল্লবী থানায় বিস্ফোরণ, ৫ জন আহত

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১২:৪০

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য এবং একজন সিভিলিয়ান আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই অংকুশ, এসআই শফিক, এসআই রুমি ও ইন্সপেক্টর ইমদাদ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন।

তিনি বলেন, ‘ভোরে পল্লবী এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করে পল্লবী থানা হেফাজতে রাখা হয়। মিরপুর এলাকার একজন রাজনীতিক নেতাকে খুন করার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।’

‘গ্রেফতারের পর তাদের থানায় আনা হয়। তাদের কাছ থেকে দুইটি অস্ত্র ও কিছু জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এগুলো থানার ইন্সপেক্টর অপারেশন্সের রুমে রাখা হয়। উদ্ধারকৃত জিনিসপত্রগুলোর মধ্যে ওজন মাপার মেশিন-সদৃশ্য একটি বস্তু ছিল। সকাল ৭টায় হঠাৎ সেটি বিস্ফোরণ হয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading