কেউ না দিলেও এফডিসিতে এবার একাই কোরবানি দেবেন পরীমনি

কেউ না দিলেও এফডিসিতে এবার একাই কোরবানি দেবেন পরীমনি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৪:২০

২০১৬ সালে বিএফডিসিতে কোরবানি দেওয়ার রীতি শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি দিয়ে কোরবানি শুরু হলেও পরের বছরগুলোতে যথাক্রমে দুটি, তিনটি ও চারটি করে গরু কোরবানি দেন এ নায়িকা।

২০১৭ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও একই উদ্যোগ নেয়। পরী ও সমিতির এই যৌথ কোরবানি কালচারের উদ্দেশ্য, অসচ্ছল ও কম আয়ের শিল্পীদের মাঝে মাংস বিতরণ করা।

তবে চলতি বছর করোনার কারণ দেখিয়ে শিল্পী সমিতি পিছু হটলেও পরীমনি অনড় রয়েছেন তার সিদ্ধান্তে। তিনি এবার একাই এফডিসিতে কোরবানি দিচ্ছেন। এবার তিনি দেবেন ৫টি গরু। কারণ এটি পঞ্চম বর্ষ।

পরীমনি বলেন, ‌‘মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দেবো। করোনার কারণে কোরবানি বন্ধ রাখার মানে নেই।’

এই নায়িকা জানালেন, চেষ্টা করবেন শিল্পী ছাড়াও চলচ্চিত্রের সকল অসহায় কলাকুশলীদের মাঝে এই মাংস বিতরণ করার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading