বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে রিজেন্ট টেক্সটাইল
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৩৮
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ৪ আগস্ট, মঙ্গলবার কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ৩০ জুলাই ও ৩ আগস্ট স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।
আর রেকর্ড ডেটের কারণে আগামী ৪ আগস্ট কোম্পানিটির লেনদেন স্থগিত থাকবে।

