বৃহস্পতিবার ৪ কোম্পানির লেনদেন চালু
উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৪৬
বৃহস্পতিবার (৩০ জুলাই) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো – বাটা সু, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স ও তাকাফুল ইন্সুরেন্স লিমিটেড।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে বুধবার (২৯ জুলাই) কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।

