জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস শহীদ করোনায় আক্রান্ত, দোয়া কামনা

জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস শহীদ করোনায় আক্রান্ত, দোয়া কামনা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৭:৫০

বেসরকারি স্যাটেলাইন টেলিভিশন চ্যানেল- এনটিভি’র বার্তা সম্পাদক আব্দুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিএফইউজে ও ডিইউজে (একাংশের) নেতারা এ তথ্য জানিয়েছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে-একাংশ) এর সহসভাপতি শাহীন হাসনাত উত্তরদক্ষিণকে জানান, ডিইউজের সাবেক সভাপতি ও এনটিভির নিউজ এডিটর আবদুস শহীদ আগেই করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। গতকাল বুধবার (২৯ জুলাই) রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। এ অবস্থায় দ্রুত তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউ সাপোর্ট দেয়া হয়। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলেও জানান সাংবাদিক নেতা শাহীন হাসনাত।

প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক আবদুস শহীদ জাতীয় প্রেসক্লাব ও ডিআরইউ’র সদস্য। সেই সঙ্গে ডিইউজে ও বিএফইউজের (বিএনপি-জামায়াত সমর্থিত গ্রুপের) সদস্য তিনি। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সাহিত্যিক ও কবি।

জ্যেষ্ঠ সাংবাদিক আবদুস শহীদের জন্য সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়া- ফেইসবুকে পোস্ট দিয়েছেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসাইন বাদশা, বিএফইউজে (একাংশ) সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহসহ আরও অনেকে। অপরদিকে, ডিইউজে (একংশ) এর পক্ষ থেকে সবার কাছে সাংবাদিক আবদুস শহীদের সুস্থতা কামনায় দোয়ার আবেদন জনানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading