মুজিববর্ষে ১৮ প্রকার বৃক্ষরোপণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

মুজিববর্ষে ১৮ প্রকার বৃক্ষরোপণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মুজিব শতবর্ষ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৯:৩০

মুজিব শতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ প্রকারের ১শ’টি বৃক্ষ রোপন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সরকারি সংবাদ সংস্থা- বাসসের এক প্রতিবেদনে বলা হয়, চার দিনব্যাপী চলমান এ বৃক্ষ রোপন কর্মসূচিতে পররাষ্ট্র ভবন প্রাঙ্গণ, ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধা, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা ও যমুনা প্রাঙ্গণে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী এসব গাছের চারা রোপন করা হয়।

এতে আরও বলা হয়, গত ২৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading