বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়: কাদের
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ১৪:১০
শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৩১ জুলাই) রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে ঈদযাত্রার শেষ মুহূর্তের প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। বায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন।
করোনা সংক্রমণরোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রার সচেতনতা অবলম্বনের অনুরোধ জানান ওবায়দুল কাদের।

