রংপুরে সকাল ৮টায় কোট মসজিদ, সাড়ে ৮টায় কেরামতিয়া মসজিদে ঈদ জামাত
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ জুলাই ২০২০ । আপডেট: ১৩:৩০
রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার সকাল ৮টায় কোট মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় কেরামতিয়া মসজিদে। এছাড়া অন্যান্য এলাকায় মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় হবে। শুক্রবার (৩১ জুলাই) অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির (সার্বিক) এ তথ্য জানিয়েছেন।
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান জানান, নগরীর ৩৩টি ওয়ার্ডে মসজিদে ঈদুল আজাহার জামাত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে।

